কলাপাড়ায় নিজের অটো রিকশার চাঁপায় চালকের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারী চালিত অটো রিকশা চাঁপায় মো. আবদুল্লাহ রিপন (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে কলাপাড়া থেকে মহিপুর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে খাদায় পানিতে পড়ে যায়। এ সময় চালক রিপন অটো রিকশার নিচে চাঁপা পড়ে গুরুতর অসুস্থ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রিপন উপজেলার নীলগঞ্জ আবাসনের বাসিন্দা মো.রব গাজীর ছেলে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ ময়না তদন্তর জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।