আগৈলঝাড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারের ব্যবসায়ী যাদক সাহা পাগলা বিভিন্ন এনজিও কাজ থেকে বিপুল পরিমানের ঋন নিয়ে ব্যবসা করছেন। ঋণের বোঝা নিয়ে কয়েকদিন ধরে পারিবারিক ভাবে ভেঙ্গে পরেন তিনি। এ কারনে সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাগানের একটি কদম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় একাটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।