গৌরনদীতে মাদকসহ বিক্রেতা গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি, (বরিশাল)।।
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১০৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা হৃদয় সরদার (২৫)কে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। হৃদয় সরদার গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, থানার এস.আই খায়রুল আলোম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা হৃদয় সরদার (২৫) দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে হৃদয় সরদারকে ১০৩ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় থানার এসআই খায়রুল আলোম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে আসামী হৃদয় সরদার কে বরিশাল জেল হাজতে প্রেরণ করেন।