নোয়াখালী জেলা আ. লীগের আহ্বায়ক কমিটিতে জায়গা মেলেনি কাদের মির্জার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটিতে জায়গা হয়নি বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার।

অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু ৮৭ সদস্যের এই কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে।