বঙ্গোপসাগরে ৩২ জেলে নিখোঁজ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরে দুটি ট্রলারে ৩২ জেলে মাছ ধরতে গিয়ে ফেরত আসেনি। ২৫ সেপ্টেম্বর শনিবার মাছ ধরতে গিয়ে তারা ফেরত আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

মোস্তফা চৌধুরী বলেন, এফ বি আব্দুল্লাহ ট্রলারের ২০ ও এফ বি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলেসহ ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় শনিবার। সোম, মঙ্গল ও বুধবার বঙ্গোপসাগরে থেমে থেমে ঝড় চলতে থাকলে ট্রলার ডুবিতে নিহত হয় ৪ জেলে। এরপর পাথরঘাটার সব জেলেরা মৎস্য অবতরন কেন্দ্রের ঘাটে ফেরত আসলেও দুটি ট্রলারের ৩২ জেলে ফেরত আসেনি। তাদের সন্ধানে দুটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের উদ্ধার অভিযান শুরু করেছে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।