সেনবাগে আগুনে ৪ ঘর ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
পল্লী বিদ্যুতের এক খুটি আরেক খুটির তার বসত ঘরের টিনে সাথে শর্টের সৃষ্ট আগুনে পুড়ে ৪টি ঘর সম্পুন্ন পুড়ে ছাই ও ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। ঘটনাটি রোববার (০৩ অক্টোবর) দুপুর দেড়টার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল এলাকার কুশা হাজী বাড়ীতে ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল এলাকার কুশা হাজী বাড়ীর বসত ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের এক খুটি আরেক খুটির তার থেকে রাসেলের বসত ঘরে টিনে আগুন ধরে যায়, সাথে সাথে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোক জন ৩ ঘন্টা চেষ্ঠাপর আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই বাড়ীর আবুল বাসার, মো রাসেলদের ৪টি ঘর সম্পুন্ন পুড়ে ছাই ও ৩টি ঘর আংশিক পুড়ে যায়।এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেন।

এসময় ঘরে থাকা দু’বৃদ্ধ নারী সারা জাহান ও ছালেমা খাতুন আগুনে পুড়ে, আগুন নেবাতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমান সহ অন্তত ১০জন আহত হয়েছে।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের এস আই নুর হোসাইন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হোসেন স্বপন, সাহা বুদ্দিন মেম্বার, মিয়ার হাট বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী স্বপন, ঘটনাস্থলে ছুটে আসেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন ক্ষতিগ্রস্থ্য অসহায় পরিবারদের জন্য তাৎক্ষনিক প্রয়োজনিও খাদ্য সহয়তার আশ্বাসদেন। ঘটনার পর থেকে দুটি পরিবার এখন খোলা আকাশের নিছে ঠাই।