সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলায় রূপালী বার্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গণমাধ্যম ডেস্ক।।
বরিশালের দৈনিক দখিনের সময়ের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হান’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা পরিবার।

সোমবার (০৪ অক্টোবর) এ নিন্দা ও প্রতিবাদ জানান, রূপালী বার্তার প্রকাশক ডাঃ কাজী তৌকিয়া রহমান (রূপা), সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান (সিপু), নির্বাহী সম্পাদক: মোঃ সাইফউদ্দিন মিলন, ব্যবস্থাপনা সম্পাদক: তরিকুল ইসলাম ও বার্তা সম্পাদক জাকিরুল আহসান।

তারা সিনিয়র এই সাংবাদিকের ওপর ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।