মুলাদীতে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদীতে ফসল নষ্ট করে জোড় পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মৃত নাজেম আলী ঘরামীর পুত্র জালাল ঘরামীর খরিদ কৃত সম্পত্তিতে লাগানো ধান নষ্ট করে তা জোড় পূর্বক দখল করে স্থানীয় বারেক ঘরামীর পুত্র আনিস ঘরামী, শাহজাহান ঘরামী ও তাদের লোকজন।

সোমবার (০৪ অক্টোবর) বেলা ১২টার সময় জালাল ঘরামী বাড়ীতে না থাকার সুবাদে আনিস ঘরামী, শাহজাহান ঘারামী তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-ষস্ত্র নিয়ে জোর পূর্বক জালাল ঘরামীর ক্রয়কৃত এবং দীর্ঘদিন যাবৎ ভোগদখলকৃত সম্পত্তিতে লাগানো ধান উপরে ফেলে সেখানে কাটাতার দিয়ে বেড়া দেয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চাড়া রোপন করে। জালাল ঘরামীর স্ত্রী পারুল বেগম এতে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং জীবন নাশের হুমকি দেয় আনিস ঘরামী ও তার লোকজন।

জালাল ঘরামী তার ক্রয় কৃত সম্পত্তি ফিরে পেতে এবং তাকে দেয়া খুন-জখমের হুমকির বিচার চেয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।