বরগুনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলার তালতলী ও আমতলীতে বুধবার (০৬ অক্টোবর) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপারা গ্রামের মিঠু ভল্লবের ৪ বছর বয়সী শিশু সৃজন ভল্লব বাড়ির পাসের ডোবার পানিতে পরে মৃত্যু হয়েছে। অন্যদিকে আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মামুন হাওলাদারের দের বছরের শিশু কন্যা মাইমুনা পুকুরে ডুবে মারা গেছে।

নিহত শিশু মাইমুনার চাচা নিজাম হাওলাদার বলেন, ঘরের পিছনের পুকুরে ডুবে ভাতিজা শিশু মাইমুনার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশু সৃজানের মৃত্যু খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়েছিল। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।