দক্ষিন আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশের উমঝুমখোলো নামক জায়গায় সড়ক দূর্ঘটনায় আবদুল কাদের বাবুল (৩৬) নামে নোয়াখালীর চাটখিলের এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (০৫ অক্টোবর) বাবুল সকাল বেলা স্থানীয় টাউন উমঝুমখোলো থেকে দোকানের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ফেরার পথে মারাত্মক সড়ক দূর্ঘটনার কবলে পড়েন।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সকাল সময় ৯টায় তার মৃত্যু হয়। নিহত আবদুল কাদের নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের বাসিন্দা।