ভান্ডারিয়ায় সিআইজি খামারীদের প্রদর্শনী উপকরণ বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বেলা ১২টায় প্রাণিসম্পদ দপ্তরের সামনে ১৮ জন খামারিদের মধ্যে ফিড, ভিটামিন ডি.বি, কৃমিনাশক ওষুধ, বেলেচা, বালতি ও মগ প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সোমা সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ডা. মোছা: ফাতিমা বেগম , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।