মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার (০৭ অক্টোবর) রাত ১২টা ৩০মিনিটের দিকে মঠবাড়িয়া পৌরসভার সামনে (চা পট্রি) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। জেলা বিএপির সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন এমন অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
উপজেলা বিএপির সাধারন সম্পাদক মো: রুহুল আমিন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা বিএপির দলীয় কার্যালয়ে রাতে দুবৃত্তরা অগ্নি সংযোগ করে।

তিনি আরও জানান, ওই রাতের অগ্নি সংযোগে ঘরের চৌকট ও ঘরে থাকা টিভিসহ কিছু মালামাল নষ্ট হয়েছে। পাহারায় থাকা কর্মীরা আগুন দেখে মোবাইলে আমাদের জানায় এবং সবাই মিলে আগুন নিবায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুর ইসলাম বাদল বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন গত ব্যাবস্তা নেয়া হবে।