ভান্ডারিয়ায় ৮ বছরের কিশোরের লাশ উদ্ধার

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী এবং ৪নম্বর ইকড়ি ইউনিয়নের বর্ডার সংলগ্ন ব্রিজ এর খাল থেকে সিজান খলিফা (৮) নামের এক কিশোরের লাশ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে উদ্ধার করা হয়। সে পিরোজপুর জেলার গাজীপুর এলাকার রাজীব খলিফার ছেলে বলে জানিয়েছেন তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. নুরুল আমিন।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।