কাজীরহাট সাংবাদিক রাসেল কবিরের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর মরহুমার আত্মার মাগফেরাত কামনার জন্য দিনভর দোয়া মোনাজাত ও কুলখানীর আয়োজন করা হয়। বুধবার (০৬ অক্টোবর) কোরআন ও হাদিস অনুসারে ধর্মপ্রান মহিলাদের মাধ্যমে তালিমের আয়োজন ও মরহুমার জন্য দোয়া কামনা করা হয়েছে। একই দিনে কাজীরহাট এলাকায় মরহুমার ছোট ছেলে সাংবাদিক রাসেল কবিরের বাড়িতে দোয়া মোনাজাত ও কুলখানীর আয়োজন হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) মরহুমার স্বামী আঃ মজিদ রাড়ী নিজ এলাকা কাজীরহাটের উদয়পুর গ্রামের তালুকদার বাড়ি জামে মসজিদে জুময়া বাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক রাসেল কবিরের মমতাময়ী মা মোসাঃ মমতাজ বেগম (৭০) র্দীঘ ৫ মাস যাবৎ অসুস্থ ছিলেন। গত ২ অক্টোবর শনিবার বেলা ১১.২০ মিনিটে মুলাদী উপজেলার খেজুরতলা বাজার সন্নিকটে মেঝ ছেলে মোঃ বাহাউদ্দিনের নিজ বাস ভবনে ইন্তোকাল করেন। ইন্নাল্লিলাহী ওয়া ইন্নাল্লিলাহী রাজেউন। মৃত্যু কালে মরহুমার স্বামী এবং ৩ ছেলে ৩ মেয়সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঐ দিনেই আছর বাদ মেঝ ছেলের বাড়ির নিজ পারিবারিব কবরস্থানে দাফন করা হয়।