কালকিনি-ডাসার উপজেলার ১৩ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

সঞ্জয় সরকার, কালকিনি (মাদারীপুর)।।
আসন্ন ইউপি নির্বাচনে মাদারীপুর কালকিনিতে ১৩ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- রমজানপুর ইউনিয়নে বর্তমান বি এম মিল্টন ইব্রাহীম, সিডিখান ইউনিয়নে সিডিখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার, আলীনগর ইউনিয়নের সাহিদ পারভেজ, নবগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিভূতি বাড়ৈ, সাহেবরামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান সেলিম, কয়ারিয়া ইউনিয়নে মোঃ জাকির হোসেন জমাদ্দার, শিকারমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল আলম মৃধা, বাঁশগাড়ি ইউনিয়নে জেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, লক্ষীপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্লা, ডাসার ইউনিয়নে মোঃ রেজাউল করিম সিকদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, বালিগ্রাম ইউনিয়নে ইশতিয়াক হোসেন খান, কাজীবাকাই ইউনিয়নে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুল কবিরাজ।