গৌরনদী পৌর যুবলীগের ওয়ার্ড সম্মেলণ সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
ওয়ার্ড পর্যায় থেকে যুবলীগের কার্যক্রমে গতিশীল করার লক্ষে বরিশালের গৌরনদীর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের ওয়ার্ড পর্যায়ের সম্মেলণ সম্পন্ন করা হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে ওয়ার্ড যুবলীগের সম্মেলণ সম্পন্ন করা হয়।

পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, যুগ্ন সম্পাদক ইমরান মিয়াসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধণ করা হয়।