জমি সংক্রান্তে বিরোধে বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে নিজ বসতবাড়ির জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তার চাচতো ভাইয়ের ৩.৭৫ শতাংশ জমি ক্রয় করে এখন ওই পরিবারকে উচ্ছেদের পায়তারা করছে।

উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ী বাদশা নলীর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মহাদেব চন্দ্র পালের ভাই অরুন চন্দ্র পালের লিখিত অভিযোগ।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে লিখিত অভিযোগে অরুন চন্দ্র পাল জানায়, ভূমিদসু বাদশা নলী নয়া কৌশল করে তার চাচাতো ভাই বিজয় কুমার পালকে বিভিন্ন প্রলোভন দিয়ে তার বসতবাড়ি বাউন্ডারীর মধ্যে থেকে ৩.৭৫শতাংশ জমি বাদশা নলী তার পুত্র নবিনুরের নামে ওই জমি ক্রয় করে দলবল নিয়ে জমি দখলের জন্য তাদের ওপর হামলা করেছে। এছাড়া বাদশা নলী তার চাচাতো ভাই বিজয় কুমার পালকে দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। মুক্তিযোদ্ধা পরিবারটি ওই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এসময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।