এক মিনিটের প্রেমিকা

এক মিনিটের প্রেমিকা
-বিচিত্র কুমার

হঠাৎ দেখা,এক মিনিটের প্রেমিকা
একপলকে হারিয়ে গেল সেই অনামিকা,
আনছান বুকের ভিতর শিরা উপশিরায়
কোথায় গেল কোথায় গেল আধো-আলোয়?
সে ছিলো হাজার ফুলের মাঝে একটি গোলাপ
আমার না বলা কথা গুলো হলো না আলাপ।