মহিপুরে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)॥
কুয়াকাটার মহিপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। শেখ রাসেল সেতুর মহিপুর অংশে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়েছে। সেই সাথে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও বসতঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মহিপুর থানা শাখা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত কুমার মুখার্জী ও ধর্মাধ্যক্ষ নিতাই ক্রীতা প্রমূখ বক্তব্য রাখেন।