বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ১০

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কের আমড়াগাছিয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। এতে আরো গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছেন নিহতদের সংখ্যা আরো বাড়তে পারেন।

পুলিশের এস আই ইউনুস আলী জানান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর আমড়াগাছিয়া এলাকায় সেন্টমার্টিন সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ দুই জন নিহত হয়েছে। নিহত দুইজন নারী ও শিশু।