পাথরঘাটায় পরীক্ষার্থী আত্মহত্যার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মধ্যে প্রেমিকের মায়ের গালমন্দ সইতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করার ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। সোমবার দুপুরে ৩ জনকে আসামী করে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন মৃত তুবার মা নাজমা বেগম। আদালত ওই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন।

মামলার আসামীরা হলো, মো. সজিব (২০) বাবা আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৪০)

মামলার বাদি পক্ষের সুপ্রীম কোর্টের আইনজীবী মনোজ কুমার কির্ত্তনিয়া মিন্টু বলেন, ২০ অক্টোবর বুধবার বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের খাদ্য গুদামের পশ্চিম পাশে বসত বাড়িতে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মোসা. তুবা (১৫)। ওই ঘটনার আগের দিন একই এলাকার আলমগীরের স্ত্রী মাজেদা বেগম তুবাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে তার ছেলের সাথে সম্পর্ক না রাখতে বলে অকথ্য ভাষায় গালি-মন্দ ও মারধর করে। পরদিন সকালে আবারো তুবার বাড়িতে এসে গালমন্দ করলে অভিমান করে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।