গৌরনদীতে মসজিদ নির্মাণের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের কেবলার ভিটা নামক এলাকায় জামে মসজিদ নির্মানের উদ্বোধণ করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় মুসল্লীদের নিয়ে মসজিদ নির্মাণের উদ্বোধণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, হাফেজ মাওলানা আবু রায়হান, ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন ও জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।