নিজেই বানান চুল লম্বা করার টনিক

লাইফস্টাইল ডেস্ক।।
শরীরের মতো বাড়ন্ত চুলের জন্যও চাই সুষম পুষ্টি। সেটা নিশ্চিত করতে নিজেই বানিয়ে নিতে পারেন চুলের জন্য বিশেষ টনিক।

যা যা লাগবে-
** ২০০ মিলিলিটার খাঁট নারিকেল তেল।
** ১০০ মিলিলিটার অলিভ অয়েল।
** ৫০ মিলিলিটার কাঠবাদামের তেল।
** ৩০ মিলিলিটার ক্যাস্টর অয়েল।
** জবা ফুলের শুকনো পাপড়ি ৫টি।
** ২০টি নিম পাতা।

সব উপকরণ মিশিয়ে ১০ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। এরপর ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। সংরক্ষণ করুন কাচের জারে।