বরিশাল নগরীতে র‌্যাব এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রূপালী বার্তা।।
পিরোজপুরে ধর্ষণ মামলার আসামি মোঃ ফিরোজ শেখ(২৮) বরিশালে র‌্যাব- ৮ এর হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ শেখ পিরোজপুরের বানেশ্বরপুর এলাকার বাসিন্দা মৃত জাফর শেখ এর ছেলে।

র‌্যাব জানায়, ছদ্মনাম মোছাঃ হাফিজা খাতুন (১৩)কে প্রতিবেশী মোঃ ফিরোজ শেখ(২৮) বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। গত ২৬ সেপ্টেম্বর বিকালে আসামী ভিকটিমের বাড়িতে তার বাবা মা না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে চৌকির উপরে শৌয়াইয়া জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ লিটন ডালি(৩৬) পিরোজপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ শেখ(২৮)কে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।