ভান্ডারিয়ায় মাদ্রাসাছাত্র ভেকুর চাপায় নিহত

ভান্ডারিয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভেকুর চাপায় সাহাব মিয়া (৯) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি সড়কে সংস্কার কাজ করার সময় মাটিকাটার ভেকুতে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত মাদ্রাসার ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায় সেখানে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ রেজাইল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত শিশুটি নিজ ভান্ডারিয়া হাফিজিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র। নিহত শিশুটি টিএন্ডটি সড়কে এসিআই ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টিভ নুরে আলম সিদ্দিকী টিটু মিয়ার ছেলে ।

ভান্ডারিয়া থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান চালকের অবহেলার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে বেকুটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।