মাদ্রাসার অফিস সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলা নুরিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে টাকার বিনিময় গোপনে নিয়োগের চেষ্টা করছে মাদ্রাসারই অধ্যক্ষ এ,কে এম, রুহুল আমিন ও সভাপতি গোলাম মোস্তফা শিকদার৷

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) মোঃ আবু নাইম বরাবরে নিয়োগ পরিক্ষা স্থাগিত চেয়ে টিপু সুলতান নামের এক চাকুরী প্রতাশী অভিযোগ করেন৷

অভিযোগ সুত্রে জানা যায়, যে সকল পত্রিকা এলাকায় না আসে তাতে গোপনে বিঙ্গপ্তি প্রকাশ করে সভাপতি। যাকে নিয়োগ দেওয়া হবে তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিজেদের মনোনিত প্রার্থীদের আবেদন গ্রহন করেন। নিয়োগের কাজ গোপনীয় ভাবে করায় তাদের নির্ধারিত প্রার্থীর বাইরে কোন চাকুরী প্রত্যাশী আবেদন করতে পারেনি৷ এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে আরবি প্রভাষক নিয়োগে অনিয়ম করায় আদালতে মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ এ,কে এম, রুহুল আমিন বলেন, প্রতিষ্ঠান চালাতে হলে এ রকম অভিযোগ থাকে।
মাদ্রাসার সভাপতি গোলাম মস্তোফা শিকদারের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলেও তাকে পাওয়া জায় না।

এ বিষয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ডঃ মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া জাইনি