আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় নিহত ১

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এছাড়া ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে পথিমধ্যে মৃত্যুবরন করে।

জানা গেছে, মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলার দাশেরহাট সীমান্ত ব্রিজ সংলগ্ন সড়কে ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফুল্লশ্রী গ্রামের সরোয়ার সরদারের ছেলে সজল সরদার রাস্তার উপর ছিটকে পরে আহত হয়। এসময় নুরু মোল্লা, মিন্টু বিশ্বাস আহত হয়।

পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সজলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস। বরিশাল নেয়ার পথে সজলের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে চিকিৎসা দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে পথিমধ্যে মৃত্যুবরন করে।