চরফ্যাশনে পঙ্গুসহ ৩ জনকে কুপিয়ে আহত

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন উপজেলার রসুলপুর ৫নং ওয়ার্ডের পঙ্গু আঃ মোতালেব (৪০)সহ ৩জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষ রসুলপুর ৫নং ওয়ার্ডে ২০শতক জমির নিয়ে পঙ্গু মোতালেবের পরিবারের সাথে বিরোধ চলছিল।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকালে কথার কাটাটির এক পর্যায়ে মোহাম্মদ আলী, স্ত্রী মাকসুদা ও ছেলে সাকিল পঙ্গু আঃ মোতালেব(৪০), জিান্নাত(২৭) ও তায়েফ হোসেন(৮)কে কুপিয়ে আহত করেছে। তাদেরকে স্থানীয় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পঙ্গু মোতালেব বলেন, আমি অসহায় পঙ্গু হয়েছি। আমার ৩টি দাঁত ভেঙে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।এই ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।