কাউখালীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে বাবা মায়ের সাথে অভিমান করে মেহেদি হাসান নামে এক কিশোর নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, বুধবার (০৩ নভেম্বর) রাত ১০:৩০ মিনিটে উপজেলার উজিয়ালখান গ্রামের (বাসষ্ট্যান্ড সংলগ্ন) দেলোয়ার হাওলাদারের ছেলে জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র মেহেদি হাসান (১৬) সারাদিন দোকানদারী করে রাতে বাসায় আসলে বাবা-মা দোকানের হিসেব চাইলে এ নিয়ে মনমালিন্য হওয়ায় অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মা রাতে খাবার নিয়ে ঘরে বসে থাকলে ছেলে খেতে না আসায় তার ঘরে ঢুকে দেখে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।