সোমবার থেকে বাড়ছে বাসের ভাড়া

অনলাইন ডেস্ক।।
ডিজেলচালিত দূরপাল্লার বাসের ভাড়া সোমবার (০৮ নভেম্বর) থেকে বাড়ছে। প্রতি কিলোমিটারে তা হবে এক টাকা ৮০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা।

রোববার (০৭ নভেম্বর) বিকেল পাঁচটায় বিআরটিএ ভবনে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংশ্লিষ্ট বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি জানিয়েছেন সিএনজিচালিত বাস ও মিনিবাস ভাড়া বৃদ্ধি হবে না।