সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেন আর নেই

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সাবেক চেযারম্যান অধ্যাপক মো: তোফাজ্জল হোসেন (৮০) তিনি সোমবার (০৮ নভেম্বর) দুপুর ১২.১৫ মিনিটের সময় ঢাকা কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন। তিনি ৫ বারের সফল চেয়ারম্যান হিসাবে জাতীয় পুরস্কার (স্বর্নপদক) পেয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক আমীর ছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে প্রথম জানাজা ও তার নিজ বাড়ী সাপলেজায় দুপুর ১২টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।