বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও ১১০পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার মোসাঃ সেলিনা বেগম (৩৪) দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের সেন্টু তামিদারের স্ত্রী। অভিযানকালে মাদক ব্যবসায়ী সেলিনা গ্রেফতার হলেও স্বামী সেন্টু তামিদার পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ রাকুদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা শাখার সদস্যরা। দুপুর একটায় সেন্টু তামিদারের গৃহ থেকে ৯ কেজি গাঁজা ও ১১০পিস ইয়াবা উদ্ধার করে টিমটি। অভিযানের নেতৃত্ব দিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

স্থানীয়রা জানায়, সেন্টু তামিদার ও স্ত্রী সেলিনা বেগম দম্পতি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।