আগৈলঝাড়ায় গ্রেফতার চুরি মামলার আসামি কারাগারে

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় একাধিক চুরি ও মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রামের ছলেমান ফকিরের বাড়িতে ইজিবাইক চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পরে যবসেন গ্রামের মনু সিকদারের ছেলে একাধিক চুরি ও মাদক মামলার আসামী তুহিন সিকদার (২৬)।

স্থানীয় ছলেমান ফকির জানান, তুহিন সিকদার এর আগে এই এলাকার অটোভ্যান, মোবাইলসহ একাধিক মালামাল চুরি করেছে। কয়েকবার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়ে আবারও সে চুরির পেশায় নিয়োজিত রয়েছে।
পরে থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে চোর তুহিন সিকদারকে থানায় নিয়ে আসে।
উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানার একটি চুরি মামলায় তুহিন সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।