মির্জাগঞ্জে শিক্ষার্থীদের জন্য গভীর নলকূপ স্থাপন

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
মির্জাগঞ্জে গোলাপ গোলদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিশুদ্ধ সুপেয় পানির জন্য গভীর নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এসিআই ফার্টিলাইজার এর বিজনেস ডাইরেক্টর ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কৃষিবিদ বশির আহমেদ গোলদার।

শনিবার (১৩ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় নিজ অর্থায়নে মাদ্রাসা সংলগ্ন গভীর নলকূপ বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম গোলদার,সদস্য মামুন গোলদার, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জামাল সহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।