আগৈলঝাড়ায় সদরে দুর্ধর্ষ চুরি

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় কলেজ রোড রাতের আধারে মোবাইলের দোকান চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, শনিবার রাতে রাকিব মোবাইল সেলস্ এন্ড সার্ভিস সেন্টার‘র দোকানের উপরের চালের টিন কেটে চোরের দল। নতুন মোবাইল সেট, ব্যাটারী, কট, মেমোরিকার্ডসহ প্রায় ৪০০০০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরির ঘটনা সুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন বাজার কমিটির সদস্য ফাইজুল সেরনিয়াবাত, দোকান মালিক রাশেদুল ইসলাম চুরির ঘটনা থানাকে জানানো হলে এসআই আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। থানায় লিখিত অভিযোগ দায়ের।