বাবুগঞ্জ ইউপি নির্বাচন, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি, বাসা-বাড়ি, সড়কে ও বিভিন্ন স্থাপনায়। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে সকাল থেকে রাত অবদি পর্যন্ত সময় পার করছেন। এ নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থীরা রহমতপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রতি দিচ্ছেন।

সরজমিন ঘুরে দেখা গেছে, রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় সরগরম করে তুলছেন এলাকা। প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক, নসিমনে মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্ধীতা করচ্ছেন তারা হলো বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন (নৌকা) সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার স্বতন্ত্র (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ স্বতন্ত্র (আনারস), ইসলামী আন্দোলনের মাওলানা আঃ হাকিম (হাতপাখা), বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেন (হাতুড়ি) প্রতীক নিয়ে প্রচার প্রচারনা পুরোদমে চালিয়ে যাচ্ছে।

রহমতপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে রহমতপুর ইউনিয়ন একটি মডেল ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র (ঘোড়া) প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সরকারি জমি, চাল বা অন্য কোন সম্পত্তি আত্মসাৎ করি নাই। এলাকার গরীর দুঃখী মানুষের পাশে থেকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, কোন দল বা প্রতীক নয় ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমার কোন নেতা নেই, জনগনই আমার নেতা। আমি শুধু জনপ্রতিনিধি হয়ে জনগনের সেবা করতে চাই।

ইসলামি আন্দোলনের (হাতাপাখা) প্রতীকের চেয়ারম্যান প্রাথী মাওলানা আব্দুল হাকিম বলেন,আমি চেয়ারম্যান নিবাচির্ত হলে সাধারন মানুষের ন্যায্য অধিকার থেকে বজ্ঞিত করা হবে না।

ওয়ার্কার্স পার্টির মনোনীত (হাতুড়ি) প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শাহিন হোসেন বলেন, বাবুগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ এবং মাদক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন, আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতেব্য রহমতপুর ইউপি নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।