মুলাদীতে খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী উপজেলা ও পৌর যুবদল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাদ আসর চরডিগ্রী বাইতুল মার্কাস জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, হাবিবুর রহমান সাবু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সালাম কবির, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, কামাল হোসেন অপু মোল্লা, জেলা ছাত্রদল সহ-সভাপতি ইদ্রিচুর রহমান অপু হাওলাদার, তাপস বেপারী, মোবারেক হোসেন, বরিশাল জেলা সেচ্ছাসেবকদলের সহ-সম্পাদক সাইদুর রহমান জীবন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস হাওলাদার, সাবেক পৌর সেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, মুলাদী সদর ইউনিয়ন যুবদল সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সহ যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ।