কুয়াকাটায় রাখাইন বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর কুয়াকাটায় মং সুয়েচিং (৬০) নামে এক রাখাইন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬ টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিঃমিঃ পূর্ব দিকে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

কুয়াকাটার রাখাইন পল্লী কেরানীপাড়ার বাসিন্দা মৃত ক্রোং জাং মাতুব্বরের ছেলে। স্থানীরা মহিপুর থানা পুলিশকে খবর দিলে স্থানীয় প্রশাসনসহ অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ইতিমধ্যে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত বলা যাবে।