বরগুনায় যুবদলের গনঅনশন কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ, আটক ৬

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় জেলা যুবদলের গনঅনশন কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল ১১ টার সময় জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে।

এসময় পুলিশ জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ৬ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেন।

আটককৃতরা হলেন- জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগসহ ছয়জন। পুলিশের অতর্কিত হামলায় পর গণ-অনশন ছত্রভঙ্গ হয়ে যায়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, শহরে রাস্তা আটকিয়ে কর্মসূচী পালন করলে প্রথমে তাদের সড়ে যেতে বল হয়,তখন তারা পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের মধ্যে ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।