কালকিনি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আরিফুর রহমান, মাদারীপুর।।
র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে কালকিনি থানাধীন জুরগাঁও গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ জুন রাত ৮টার সময় মাদক কারবারী মোঃ সোহেল হাওলাদাকে অটক করে।

সোহেলের পিতা সাইদুল হাওলাদার, সোহেলের বাড়ি মাদারীপুর জেলার উত্তর চরআইরকান্দি, কালকিনি থানায়। আটককৃত আসামীর নিকট হতে ১০১পিজ ইয়াবা উদ্ধার করেন।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।