পিরোজপুর ইসলমী ব্যাংকে অগ্নিকান্ড

পিরোজপুর প্রতিনিধি।।
ইসলমী ব্যাংক পিরোজপুর শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ব্যাংকের এ তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পিরোজপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মোতালেব সরদার জানান, ব্যাংকের জেনারেটর থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হলে ৩০ মিনিটের বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমান জানান, শনিবার ব্যাংক বন্ধের দিন তারপরও জরুরী কিছু কাজের জন্য আমরা কয়েকজন ভিতরে ছিলাম। সকাল থেকে বিদ্যুৎ নাথাকায় জেনারেটর চালিয়ে কাজ করছিলাম। হঠাৎ জেনারেটর থেকে আগুন লেগেছে। আমরা ধোয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে আমাদের অগ্নি নিরোধ সরঞ্জামাদী দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি কিন্ত জেনারেটরে তেল থাকার কারনে আগুন কিছুটা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে। জেনারেটর ছাড়া তেমন বড় কোন ক্ষতি হয়নি।