বীর মুক্তিযোদ্ধা কালু পাটোয়ারী আর নেই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী নেতা ও পঁচাকোরালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ১৯ নভেম্বর সন্ধ্যা ৭.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও সংবাদ কর্মীরা।