কালকিনিতে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সঞ্জয় সরকার, কালকিনি (মাদারীপুর)।।
মাদারীপুরের কালকিনিতে একটি পন্যবাহি ট্রাক থেকে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮ উপজেলার গোপালপুর বাজারের লোকাল বাস কাউন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করতে থাকে। এসময় সন্দেহভাজন বরিশালগামী একটি পন্যবাহি ট্রাক তল্লাশি চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার মোঃ সেলিম রেজা(৫১) ও মোঃ মাসুদ রানাকে(২০) হাতেনাতে আটক করা হয়। আটকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক বিক্রিত নগদ ১৬,৩৬৫ টাকা উদ্ধার ও মাদক বহনে ব্যকহৃত ট্রাকটি জব্দ করে র‌্যাব।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি কোম্পানির অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন ধরে সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংগ্রহ করে মাদারীপুর ও তার পার্শবর্তী অঞ্চলগুলোতে মাদক সরবরাহ করে থাকে। ক্ষেতবিশেষ তারা রাজধানীর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও মাদক সরবরাহের করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।