গণঅনশন কর্মসূচি: বরগুনায় বিএনপির ২২ নেতা-কর্মীর নামে মামলা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ নিয়ে সু- চিকিৎসার দাবিতে শনিবার গণ-অনশন কর্মসূচী পালন করেন বরগুনা জেলা যুবদল ও ছাত্রদল। এসময় পুলিশ তাদের বাঁধা দেন। পরে পুলিশের সাথে যুবদল ও ছাত্রদলের সাথে সংঘর্ষ বাধলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে তাদের কর্মসূচী ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারী কাজে বাধা দান করার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শনিবার (২০ নভেম্বর ) রাতে উপ-পুলিশ পরিদর্শক (এস আই ) রেজাউল করিম বাদী হয়ে ১৪৩/১৮৬/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৫২৬ এ ধারায় মামলা দায়ের করেছেন।

এ মামলার আসামিরা হলেন,(১) জেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মোল্লা,(২) জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা,(৩) জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল,(৪) পৌর যুবদলের আহবায়ক অহেদুজ্জামান ওয়াসিম,(৫) মোঃ আউয়াল, (৬) জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব,(৭) পাথরঘাটা যুবদল নেতা সোহানুর রহমান সোহান, (৮) সুজন মৃধা, (৯) রাকিবুল ইসলাম রাকিব,(১০) মানছু মেম্বার,(১১) জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক লিংকন, (১২) মেহেদী হাসান রাসেল,(১৩) সালে আরাফাত (১৪) জুয়েল প্যাদা,(১৫) বশির পঞ্চায়েত,(১৬) জসিম খাঁন,(১৭) সাইদুর রহমান সৈয়দ, (১৮) মোহাম্মদ সোহেল, (১৯) মোহাম্মদ জামিল, (২০) অশ্রু (২১) মেহেদী হাসান রনি,(২২) আরিফ রেজা।

মামলার বাদী এস আই রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, ২০ নভেম্বর সকালে রাস্তার দু’পাশে নিরাপত্তায় থাকা পুলিশের উপর হামলা করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের কাজে বাধা দেয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।