বরিশালে প্রদর্শিত হলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ

রূপালী ডেস্ক।।
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবাহি জাহাজ বিএনএস বরকত জন সাধারনের পরিদর্শনের আয়োজন করেছে নৌবাহিনী কর্তৃপক্ষ। রোববার (২১ নভেম্বর) বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিসি ঘাটে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন শ্রেনীর মানুষ উৎসাহ ও আনন্দ করে এ যুদ্ধ বিএনএস যুদ্ধ জাহাজ ঘুড়ে ঘুড়ে পরিদর্শন করে।

এসময় বিএনএস যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লেঃ কমান্ডার সোহেল রানার প্রতিনিধি নৌ বাহিনীর সদস্যরা পরিদর্শনকারীদের বরকত সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিসহ বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, অপরেশনাল কর্মকান্ড পরিচালনা করার রক্ষার্থে বানৌজা বরকতে রয়েছে উন্নত প্রযুক্তির অথ্যাধুনিক ২টি ৩৭ মিঃ মিঃ শীপস বর্ন অটোমেটিকনেভাল গান,২টি টুইন ব্যারেল ২৫ মিঃ মিঃ গান এবং বিভিন্ন প্রকারের মাইন।

বানৌজা বিএনএস বরকত অপরেশন ট্রেজারশিল্ড, অপরেশন নির্মূল, জাটকা নিধন প্রতিরোধ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, বিশেষ কম্বিং অপরেশন স্কোয়াড্রন ওয়ার্কআপ, টিজি ওয়ার্কআপ, সী এক্সারসাইজ প্রোগ্রাম ও ঘুর্ণিঝড় পরবর্তী সার্চ এন্ড রেসকিউ অপরেশন করে থাকে।

তারা আরো জানায়, শুধু অপরেশনাল কর্মকান্ড নয় বরকত আর্ত মানবতার সেবায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উপকূল এলাকায় ও কোভিড-১৯ মহামারিতে ত্রান বিতরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।