ছুটি নিয়ে বাবার নির্বাচনি প্রচারোনায় তিন পুলিশ সদস্য!

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী) ।।
৩য় ধাপে ইউপি নির্বাচনে মির্জাগঞ্জে মেম্বর প্রার্থী সৈয়দ রাড়ি পক্ষে ছুটি নিয়ে তার তিন ছেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্বাচনি প্রচারোনায় অংশ নিয়ে প্রতিদ্বন্দী মেম্বার প্রার্থী মোঃ আবুল খায়েরের কর্মী, সমার্থক ও ভোটারদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ থেকে যানা যায়, উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ের ২নং ওয়ার্ডের করমজা বুনিয়া ও সুলতানাবাদ গ্রামে মোঃ সৈয়দ রাড়ির তাঁর তিন পুত্র মোঃ মাসুম বিল্লাহ্, পুলিশ সদস্য বরিশাল আর.এফ কর্মরত, মোঃ আল-আমিন আর্মস পুলিশ সদস্য ঢাকা, মোঃ রহমাতুল্লাহ্ ভোলা পুশিল লাইনে কর্মরত রয়েছেন।পুলিশি চাকুরির প্রভাব খাটিয়ে তারা নির্বাচনি প্রচারোনায় অংশ নিয়ে কর্মী, সমার্থক ও ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে এবং ভোটারদের অনৈতিক ভাবে অর্থনৈতিক লোভ দেখাচ্ছে।

অভিযুক্ত মেম্বর প্রার্থী সৈয়দ রাড়ি বলেন,পিতার নির্বাচনে তারা চায়ের দোকানে গিয়ে শুধু ভোট চায়। নির্বাচনের আগে চলে যাবে।

অভিযুক্ত পুলিশ সদস্য মোঃ রহমাতুল্লাহ স্বীকার করে বলেন মায়ের অসুস্থাতার ছুটি কাটিয়ে এসেছি তবে পিতার নির্বাচনার প্রচারনার একটু কাজ করছি তবে দোষের কি বলে মুঠোফোনের লাইন কেটে দেয়।

অভিযুক্ত অপর দুই জনকে মুঠোফোনে একাদিক বার কল করা হলেও তারা রিসিভ করেন নাই।

রিটার্নিং কর্মকর্তা শেখ তানজিমুন ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে কারন দর্শাণোর নোটিশ দেওয়া হবে।