দশমিনায় আ. লীগের ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর দশমিনায় ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যলয়ে এক জরুরি সভায় প্রেসব্রিফিং জানানো হয়। ১১ নভেম্বর অনুষ্ঠিত দশমিনা সদর ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে বুদ্ধি- পরামর্শ ও অর্থ দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ঠকানোর জন্য ঢোল মার্কার প্রার্থীকে নির্বাচনে দাড় করনোসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার কারনে ১১ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দশমিনা উপজেলা আওয়ামী লীগ।

নোটিশে দলীয় ‘স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ০৭ কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে।

দশমিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড. সিকদার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যড. ইকবাল মাহামুদ লিটন এর স্বাক্ষরে বৃহষ্পতিবার এই নোটিশ ১১ নেতাকে পাঠানো হয়েছে।

কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক গাজী মিজান, আইন বিষয়ক সম্পাদক এ্যড. মামুন সিকদার, সদস্য ইমাম পলোয়ান, ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ মৃধা, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান পালোয়ান, মোঃ নাসির উদ্দিন পালোয়ান সভাপতি উপজেলা যুবলীগ। মামুন প্যাদা যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা যুবলীগ সহ আরও দুই জন।

এদিকে কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন পালোয়ান বলেন, নোটিশের কপি হাতে পাইনি আর আমি ০৩ নং বেতাগী সানকিপুর ইউপি নির্বাচনের দায়িত্বে ছিলাম। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

উল্লেখ্য- দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী জয় লাভ করেন।