কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

কলাপাড়া প্রিতিনিধ, পটুয়াখালী।।
কলাপাড়া উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে হাজী হুমায়ুন সিকদারকে আহ্বায়ক ও হাফিজুর রহমান চুন্নুকে সদস্য সচিব করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার (কুট্টি) এ কমিটির অনুমোদন দেয়।

বিষয়টি শুক্রবার (২৬ নেভেম্বর) সকালে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও একই সঙ্গে গাজী মো. ফারুককে অহ্বায়ক এবং মুসা তাওহীদ নান্নুকে সদস্য সচিব করে কলাপাড়া পৌর বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পরবর্তী উপজেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে নির্দেশ প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার জানান, এই আহ্বায়ক কমিটি কেন্দ্রের সকল নির্দেশনা মোতাবেক কার্যক্রমে অংশগ্রন করবে। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যাপারে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে। পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো: ফারুক জানান, সকলের সমন্বয়ে এটা একটি সুন্দর কমিটি হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, যে কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ইতিবাচক। নতুন নেতৃত্ব দলের শক্তি বৃদ্ধি করবে এই প্রত্যাশা আমাদের। এছাড়া আগামী দিনের সংগ্রামে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে।