মুলাদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল-সেচ্ছাসেবকদলের দোয়া

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
বিএনপির চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোকমুক্তি কমনায় দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী উপজেলা যুবদল ও সেচ্ছাসেবকদল।

শুক্রবার বাদ আসর চরডিগ্রী বাইতুল মার্কাস জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সালাম কবির, বিএনপি নেতা মিজান হাওলাদার, বরিশাল জেলা সেচ্ছাসেবকদলের সহ-সম্পাদক আবু জাহিদ মোল্লা, সাইদুর রহমান জীবন, উপজেলা যুবদল নেতা আল মামুন সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও যুবদল নেতা কাউন্সিলর মিজানুর রহমান হাওলাদার, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ইউনুচ হাওলাদার, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, কামাল হোসেন অপু মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইদ্রিসুর রহমান অপু হাওলাদার, মুলাদী পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হেমায়েত হাওলাদার সহ যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।