খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুয়াকাটায় দোয়া

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) জুমার নামাজের বাদ মৎস্য বন্দর আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ মাহফিল অুনষ্ঠিত হয়।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের আস্থাভাজন কুয়াকাটা পৌর বিএনপি নেতা মতিউর রহমান এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ মুসল্লী, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন এবং লতাচাপলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।